
সত্য প্রকাশে আপসহীন ও সাহসিকতার প্রতীক, বরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন-এর ১ম মৃত্যুবার্ষিকী আজ (৩০ জুলাই)।
অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসংগতি, অনিয়ম ও দুর্নীতির চিত্র নির্ভীকভাবে তুলে ধরে তিনি বাংলা সংবাদমাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। অন্যায়ের বিরুদ্ধে তাঁর কলম এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার আমাদের সব সময় অনুপ্রাণিত করে।
আজকের এই স্মারক দিনে “সাপ্তাহিক আলোকিত দোহার” পরিবারের পক্ষ থেকে আমরা এই গুণী সাংবাদিকের স্মৃতির প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।