বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও মাদকের সাথে বিএনপি’র কেউ জড়িত থাকলেও ছাড় নয় : সাভারে আমান উল্লাহ্ আমান ধামরাইয়ে ট্রাক চাপায় নিহত -২ : গুরুতর আহত -১ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুন্সীগঞ্জের যুবক নিহত জাবি চিকিৎসা কেন্দ্রে ওষুধের অনিয়ম : অবরুদ্ধ চিফ মেডিকেল অফিসার ও স্টোর কিপার বরখাস্ত বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত “ভাষা আন্দোলনের ৭৪ বছর” শহীদ দিবসকে নিয়ে এখনো জামায়াত অপরাজনীতি করে : সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সাভারে অবহেলিত নারীদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মোঃ বাদল মৃধা তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন

সন্ত্রাস ও মাদকের সাথে বিএনপি’র কেউ জড়িত থাকলেও ছাড় নয় : সাভারে আমান উল্লাহ্ আমান

নিজেস্ব প্রতিবেদক:-
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, সন্ত্রাস ও মাদকের বিষয়ে কোনো প্রকার আপস করা হবে না। এমনকি বিএনপি’র কোনো নেতা-কর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

​বুধবার (২৯ জুলাই) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি এলাকায় একটি সড়কের ড্রেন নির্মাণ-কাজের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সন্ত্রাস ও মাদক-মুক্ত সমাজ গঠনের ওপর জোর দিয়ে সংসদ সদস্য আমান উল্লাহ আমান আইন-শৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, সন্ত্রাস ও মাদকের বিস্তার রোধে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। অপরাধীর পরিচয় যাই হোক না কেন, সন্ত্রাস বা মাদকের সাথে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেয়া হবে না।

​স্থানীয় জন-ভোগান্তি নিরসনে চলমান উদ্যোগের কথা তুলে ধরে তিনি আরও বলেন, এলাকার যেসব স্থানে পানি প্রবাহের সমস্যা রয়েছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেসব জায়গায় দ্রুত ড্রেন নির্মাণ করা হচ্ছে। অতি দ্রুত সময়ে সব এলাকার পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়েও তিনি উপস্থিত জনগণকে আশ্বস্ত করেন।

​উক্ত আলোচনা সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে সাভার উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন সরকার-সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এতে অংশ নেন।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102