মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জাবি চিকিৎসা কেন্দ্রে ওষুধের অনিয়ম : অবরুদ্ধ চিফ মেডিকেল অফিসার ও স্টোর কিপার বরখাস্ত বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত “ভাষা আন্দোলনের ৭৪ বছর” শহীদ দিবসকে নিয়ে এখনো জামায়াত অপরাজনীতি করে : সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সাভারে অবহেলিত নারীদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মোঃ বাদল মৃধা তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন ধামরাইয়ে অবৈধ-ভাবে জুস উৎপাদন : MK ষ্টোরে বিপুল পরিমাণ পণ্য জব্দ ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ দোহারে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ

নিজেস্ব প্রতিবেদক:-
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

ঐতিহ্য, সংগ্রাম আর দায়-বদ্ধতার ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করলো বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ।

এই শুভক্ষণে সংগঠনের পক্ষ থেকে দেশবাসী, সকল সদস্য, ১৪ দফার সমর্থক ও শুভা-কাঙ্ক্ষীদের সংগ্রামী সালাম, গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানানো হয়েছে।

এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনার প্রিয় সংগঠন আজ (১৫ জুলাই) ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ শুভ সময়ে তিনি সংগঠনের সকল পর্যায়ের সদস্যদের ‘পেশার প্রতি দায়িত্বশীল’ হওয়ার আহ্বান জানান।

তবে এ বছরের প্রতিষ্ঠা বার্ষিকীতে কোন আয়োজন থাকছেনা। দেশের চট্টগ্রাম-সহ বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দূর্যোগের কারণে এ আয়োজন বাতিল করা হয়েছে।

ঐতিহ্য-সংগ্রামের এই ক’টি বছর আপনাদের আন্তরিকতা, সাহসিকতায় বিএমএসএফ আজ তৃণমূলের সাংবাদিকদের কাছে এক আস্থার প্রতীক হয়ে আছে এবং থাকবে।

আমরা আশা এবং বিশ্বাস করতে চাই, আপনাদের চিন্তা -চেতনা, কর্ম-পরিকল্পনায় বিএমএসএফ আগামীতে আরও দায়িত্বশীল ভুমিকা পালনের মধ্য দিয়ে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের আন্দোলন সফল করতে একধাঁপ এগিয়ে থাকবে ইনশাআল্লাহ।

ইতিমধ্যে সাংবাদিকদের ১৪ দফা দাবির মূখ্য দাবি সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের প্রক্রিয়া সমর্থন করে কাজ শুরু করতে যাচ্ছে। এবং সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন-সহ অধিক গুরুত্ব-পূর্ণ দাবি গুলোও বাস্তবায়ন হবে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সূদুর-প্রসারী চিন্তা, গবেষণার সাথে থাকার জন্য সকলের নিকট ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে (সংবাদ বিজ্ঞপ্তি)।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102