
মাদারীপুরের শিবচরে জমিতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আজিজ বেপারী (৮০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার ভদ্রাসন ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আজিজ বেপারী ভদ্রাসন ইউনিয়নের চরপাড়া গ্রামের আশরাফ বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে দিকে বৃষ্টির সময় নিজ জমিতে ঘাস কাটছিলেন আজিজ বেপারী। এ সময় তিনি বজ্রাঘাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।