মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জাবি চিকিৎসা কেন্দ্রে ওষুধের অনিয়ম : অবরুদ্ধ চিফ মেডিকেল অফিসার ও স্টোর কিপার বরখাস্ত বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত “ভাষা আন্দোলনের ৭৪ বছর” শহীদ দিবসকে নিয়ে এখনো জামায়াত অপরাজনীতি করে : সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সাভারে অবহেলিত নারীদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মোঃ বাদল মৃধা তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন ধামরাইয়ে অবৈধ-ভাবে জুস উৎপাদন : MK ষ্টোরে বিপুল পরিমাণ পণ্য জব্দ ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ দোহারে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

আফজাল মিয়া -বিশ্বনাথ প্রতিনিধি (সিলেট):-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের ডাকে আগামী (২৫ জুলাই) বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেটের বিশ্বনাথ উপজেলা’র উদ্যোগে রামপাশা ইউনিয়নের আমতৈল, বৈরাগী ও রামপাশা বাজারে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

লিফলেট বিতরণ কর্ম-সূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য, বিশ্বনাথ উপজেলা আমীর এবং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।

এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আব্দুল মুকসিত আখতার, উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারী মোহাম্মদ আশিকুর রহমান, রামপাশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মিয়া মোহাম্মদ সাহেদ, ইউনিয়ন জামায়াতের সভাপতি জামায়াত নেতা রজব আলী, মাওলানা আসাব উদ্দিন, তানবির আহমেদ-সহ স্থানীয় নেতৃ-বৃন্দ।

নেতৃবৃন্দ লিফলেট বিতরণের মাধ্যমে সর্বস্তরের জনগণকে আগামী বিভাগীয় সমাবেশে দলে দলে অংশগ্রহণের আহ্বান জানান এবং সমাবেশ সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102