মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জাবি চিকিৎসা কেন্দ্রে ওষুধের অনিয়ম : অবরুদ্ধ চিফ মেডিকেল অফিসার ও স্টোর কিপার বরখাস্ত বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত “ভাষা আন্দোলনের ৭৪ বছর” শহীদ দিবসকে নিয়ে এখনো জামায়াত অপরাজনীতি করে : সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সাভারে অবহেলিত নারীদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মোঃ বাদল মৃধা তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন ধামরাইয়ে অবৈধ-ভাবে জুস উৎপাদন : MK ষ্টোরে বিপুল পরিমাণ পণ্য জব্দ ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ দোহারে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মুকসুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মোঃ বাদল মৃধা

নিজেস্ব প্রতিবেদক:-
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

আসন্ন মুকসুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মোঃ বাদল মৃধা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) দোহার উপজেলা শাখা’র নিবার্হী সদস্য ও ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্ম-কাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এছাড়া তিনি দোহার উপজেলা দলিল লেখক সমিতির সদ্য সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

মুকসুদপুরে কৃতি-সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ-সেবক, রাজনীতিবিদ ও ক্রীড়ানুরাগী মোঃ বাদল মৃধা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুকসুদপুর ইউনিয়ন-বাসীকে নির্বাচনী সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন।

বিশেষ সাক্ষাতে বাদল মৃধা বলেন, “ইনশাআল্লাহ, এলাকাবাসীর কল্যাণে ব্যাপক-ভাবে কাজ করতে হলে জনপ্রতিনিধি হওয়া প্রয়োজন। জনপ্রতিনিধি হলে সামাজিক ও উন্নয়ন-মূলক কর্মকাণ্ড আরও সহজ ভাবে বাস্তবায়ন করা যায়।”

তিনি আরও বলেন, “আমি মুকসুদপুর ইউনিয়নের মানুষের স্বার্থে শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন, খেলাধুলার প্রসার, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।”

বর্তমান যুব-সমাজ মাদকের ভয়াবহ থাবায় ধ্বংসের মুখে উল্লেখ করে তিনি বলেন, ” মুকসুদপুরকে মাদকমুক্ত করতে আমি সর্ব-প্রথম উদ্যোগ গ্রহণ করবো। যুব-সমাজকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে সু-পথে ফিরিয়ে আনতে কাজ করবো।” এছাড়া “আমি আশাবাদী, ইউনিয়নবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে তাদের সেবার সুযোগ করে দেবেন। আমি আমার প্রাণপ্রিয় মুকসুদপুর ইউনিয়ন-বাসীর দীর্ঘায়ু, সুস্থতা ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে একটি আধুনিক, মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102