
ঢাকার ধামরাই উপজেলায় অবৈধ-ভাবে নিম্ন-মানের জুস উৎপাদন ও বাজার-জাত করার অভিযোগে MK ষ্টোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে শিশুদের জন্য উৎপাদিত মানহীন খাদ্যপণ্য-সহ বিপুল পরিমাণ জুস জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খাদ্য-পণ্যের মান-সন্তোষ জনক না হওয়ায় এবং যথাযথ অনুমোদন ছাড়াই এসব পণ্য উৎপাদনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক উপস্থিত না থাকায় জব্দ-যোগ্য সব পণ্য জব্দ করা হয়।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল-মামুন জানান, মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ-ভাবে উৎপাদিত সব জুস পণ্য জব্দ করা হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে বলে তিনি জানান।