মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জাবি চিকিৎসা কেন্দ্রে ওষুধের অনিয়ম : অবরুদ্ধ চিফ মেডিকেল অফিসার ও স্টোর কিপার বরখাস্ত বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত “ভাষা আন্দোলনের ৭৪ বছর” শহীদ দিবসকে নিয়ে এখনো জামায়াত অপরাজনীতি করে : সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সাভারে অবহেলিত নারীদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মোঃ বাদল মৃধা তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন ধামরাইয়ে অবৈধ-ভাবে জুস উৎপাদন : MK ষ্টোরে বিপুল পরিমাণ পণ্য জব্দ ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ দোহারে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

দোহারে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক:-
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে
ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলার পদত্যাগের দাবিতে ঢাকার দোহার উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর মহিলা দলের নেতাকর্মীরা।
সোমবার (১৩ জুলাই) দুপুরে দোহার থানা মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ঢাকা জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সম্পা আক্তার এবং দোহার উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি মাহমুদা সুলতানা রুবিনা। মিছিলটি ওয়ান ব্যাংক মোড় থেকে শুরু হয়ে দোহার থানা মোড় প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রী ও কর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ঘোষিত দোহার উপজেলা মহিলা দলের কমিটিতে দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগী নেত্রীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাদের অভিযোগ, কমিটিতে বিতর্কিত ও অযোগ্য ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে এবং ব্যক্তিগত পছন্দের লোকজনকে প্রাধান্য দিয়ে কমিটি গঠন করা হয়েছে।
বক্তারা বলেন, এ ধরনের কমিটি গঠন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে। তারা অবিলম্বে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলার পদত্যাগ দাবি করেন।
একই সঙ্গে তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে ত্যাগী ও সক্রিয় নেত্রীদের মূল্যায়নের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবি জানান। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।
কর্ম-সূচিতে উপস্থিত ছিলেন সদ্য ঘোষিত দোহার উপজেলা মহিলা দলের কমিটি থেকে পদত্যাগ-কারী সভাপতি মিনু আক্তার, সিনিয়র সহ-সভাপতি রুবিনা রাজ, সাংগঠনিক সম্পাদক সায়মা আক্তার ঝুনু, প্রচার সম্পাদক সাবিনা জেসমিন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহনাজ আক্তার, দোহার পৌর মহিলা দলের সভাপতি জেসমিন আক্তার, সিনিয়র সহ-সভাপতি এইচ এ হিমু মোল্লা, সাংগঠনিক সম্পাদক উর্মিলা উর্মি, সিনিয়র যুগ্ম সম্পাদক সুরাইয়া বেগম, প্রচার সম্পাদক সেলিনা আক্তার, দপ্তর সম্পাদক নাজমা বেগম-সহ উপজেলা ও পৌর মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102