বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন-এর ১ম মৃত্যু-বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলী রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গ্রেফতার -৫২৯ সন্ত্রাস ও মাদকের সাথে বিএনপি’র কেউ জড়িত থাকলেও ছাড় নয় : সাভারে আমান উল্লাহ্ আমান ধামরাইয়ে ট্রাক চাপায় নিহত -২ : গুরুতর আহত -১ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুন্সীগঞ্জের যুবক নিহত জাবি চিকিৎসা কেন্দ্রে ওষুধের অনিয়ম : অবরুদ্ধ চিফ মেডিকেল অফিসার ও স্টোর কিপার বরখাস্ত বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত “ভাষা আন্দোলনের ৭৪ বছর” শহীদ দিবসকে নিয়ে এখনো জামায়াত অপরাজনীতি করে : সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সাভারে অবহেলিত নারীদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক

শহীদুল ইসলাম শরীফ, (বিশেষ রিপোর্টার) :-
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাধারণ মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয়েছে।

আজ রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় রাইপাড়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে উপজেলার ঐতিহ্যবাহী পালামগঞ্জ বাজারে এই কর্ম-সূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পথচারী ও সর্ব-স্তরের মানুষের মাঝে তোবারক বিতরণ করেন ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

রাইপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমির সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন-“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এদেশের সাধারণ মানুষের নেতা। সংকটে ও সংগ্রামে তিনি সবসময় দেশের অগ্রভাগে ছিলেন। তাঁর গড়া দল বিএনপি আজো দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে তাঁর সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হাল ধরেছেন। তাঁর হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে।”

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সতর্ক করে আরও বলেন-“একটি রাজনৈতিক দল ধর্মের আড়ালে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত ও অপচেষ্টায় লিপ্ত রয়েছে; যা দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।”

সভায় উপস্থিত বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশপ্রেম এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তাঁর দূর-দর্শী অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, দোহার উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জাকির হোসেন মৃদুল,  দোহার উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, অ্যাডভোকেট সোহান এবং রাইপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মুকুল-সহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সাথে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করেন উপস্থিত বিপুল-সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জন-সাধারণ।

দোয়া মাহফিল শেষে পালামগঞ্জ বাজার ও এর আশপাশের সড়ক-গুলোতে চলাচল-কারী সাধারণ পথচারী, রিকশা-চালক, শ্রমিক ও দুস্থ মানুষের মাঝে অত্যন্ত সু-শৃঙ্খলভাবে তোবারক (খাবার) বিতরণ করা হয়। সংসদ সদস্য খন্দকার আবু আশফাক নিজে উপস্থিত থেকে সর্বস্তরের মানুষের হাতে এই খাবার তুলে দেন।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102