বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন-এর ১ম মৃত্যু-বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলী রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গ্রেফতার -৫২৯ সন্ত্রাস ও মাদকের সাথে বিএনপি’র কেউ জড়িত থাকলেও ছাড় নয় : সাভারে আমান উল্লাহ্ আমান ধামরাইয়ে ট্রাক চাপায় নিহত -২ : গুরুতর আহত -১ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুন্সীগঞ্জের যুবক নিহত জাবি চিকিৎসা কেন্দ্রে ওষুধের অনিয়ম : অবরুদ্ধ চিফ মেডিকেল অফিসার ও স্টোর কিপার বরখাস্ত বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত “ভাষা আন্দোলনের ৭৪ বছর” শহীদ দিবসকে নিয়ে এখনো জামায়াত অপরাজনীতি করে : সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সাভারে অবহেলিত নারীদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২২৮ বার পড়া হয়েছে

‘দেশে হামের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক এবং এটিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। সংক্রমণের বিস্তার এমন পর্যায়ে পৌঁছেছে, যা বড় ধরণের জন-স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। আগামী ৩ মে থেকে দেশের সব জেলা ও উপজেলায় একযোগে হামের টিকা দেওয়া হবে। আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং ময়মনসিংহ ও বরিশালে টিকা দেওয়া হবে’। (৫ এপ্রিল) রবিবার বেলা ১১টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এ সব কথা বলেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গতিশীল নেতৃত্ব ও বিচক্ষণতায় আমরা এই টিকাদান কর্মসূচিটাকে অনেকটা এগিয়ে আনতে সক্ষম হয়েছি। উনার বিচক্ষণতা বা উনার যদি এই রকম জনগণের প্রতি দৃষ্টি রাখায় ঘাটতি থাকতো তাহলে আজকে এই কর্মসূচিটা আমরা সফলভাবে করতে পারতাম না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, আমাদের বাচ্চারা যদি হাম আক্রান্ত হয়, সাথে সাথে আপনারা অভিভাবকদের বুঝিয়ে নিকট-স্থ হাসপাতালে পাঠিয়ে দেবেন, যাতে করে একটা সন্তানও যেন মৃত্যুর কোলে ঢলে না পড়ে, কোন মায়ের বুক যেন খালি না হয়। কাজেই এই এলাকায় যারা আমাদের দলীয় নেতৃবৃন্দ আছেন সবাইকে আমি অনুরোধ করবো যে গ্রামের দিকে খেয়াল রাখবেন।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৮২ শতাংশ রোগী ৫ বছরের কম হওয়ায় তাদের টিকা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে বাকিদের পরে দেওয়া হবে। আজ থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

এ সময় স্বাস্থ্য-মন্ত্রী বিগত সরকার গুলোর সমালোচনা করে বলেন, হাম ভয়াবক একটি রোগ। তবে এটাকে অতীতের সরকার গুলো অবহেলা করেছিল। ২০২০ সালের ডিসেম্বরের পর থেকে টিকাদান কার্যক্রম কন্টিনিউ করা হয়নি। যার কারণে এবার বজ্রপাতের মতো আমাদের উপর হানা দিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102