বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন-এর ১ম মৃত্যু-বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলী রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গ্রেফতার -৫২৯ সন্ত্রাস ও মাদকের সাথে বিএনপি’র কেউ জড়িত থাকলেও ছাড় নয় : সাভারে আমান উল্লাহ্ আমান ধামরাইয়ে ট্রাক চাপায় নিহত -২ : গুরুতর আহত -১ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুন্সীগঞ্জের যুবক নিহত জাবি চিকিৎসা কেন্দ্রে ওষুধের অনিয়ম : অবরুদ্ধ চিফ মেডিকেল অফিসার ও স্টোর কিপার বরখাস্ত বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত “ভাষা আন্দোলনের ৭৪ বছর” শহীদ দিবসকে নিয়ে এখনো জামায়াত অপরাজনীতি করে : সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সাভারে অবহেলিত নারীদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কেরানীগঞ্জে কারখানায় আগুন : চলছে দ্বিতীয় দিনের তল্লাশি

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় দ্বিতীয় দিনের মতো কারখানার ভেতরে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস। ভেতরে কোনো মরদেহ বা হতাহত কেউ আছে কিনা তা তল্লাশি করে দেখা হচ্ছে।

আজ রোববার সকালে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা পোড়া ধ্বংসস্তূপ সরিয়ে কারখানার প্রত্যেকটি জায়গায় তল্লাশি চালাচ্ছে। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার হয়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আগুন পুরোপুরি কারখানা নিভে গেছে, তবে এলাকাটি ঝুঁকিমুক্ত করতে এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। পাশাপাশি ভেতরে কোনো হতাহত ব্যক্তি আটকা পড়ে আছে কিনা তাও খোঁজা হচ্ছে।

গতকাল শনিবার বিকেল ১টা ১৩ মিনিটে কদমতলী চৌরাস্তায় একটি গ্যাস লাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দু’জন গুরুতর আহত হন। তাঁদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভেতর থেকে একে একে মরদেহগুলো উদ্ধার করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ দিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা এবং আহত ও চিকিৎসাধীন প্রত্যেক শ্রমিককে চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102