বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন-এর ১ম মৃত্যু-বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলী রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গ্রেফতার -৫২৯ সন্ত্রাস ও মাদকের সাথে বিএনপি’র কেউ জড়িত থাকলেও ছাড় নয় : সাভারে আমান উল্লাহ্ আমান ধামরাইয়ে ট্রাক চাপায় নিহত -২ : গুরুতর আহত -১ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুন্সীগঞ্জের যুবক নিহত জাবি চিকিৎসা কেন্দ্রে ওষুধের অনিয়ম : অবরুদ্ধ চিফ মেডিকেল অফিসার ও স্টোর কিপার বরখাস্ত বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত “ভাষা আন্দোলনের ৭৪ বছর” শহীদ দিবসকে নিয়ে এখনো জামায়াত অপরাজনীতি করে : সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সাভারে অবহেলিত নারীদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

”বাংলাদেশে আমরা কেউ সংখ্যালঘু নই, আমরা মানুষ এটাই আমাদের বড় পরিচয়” : খন্দকার আবু আশফাক

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

‘বাংলাদেশে আমরা কেউ সংখ্যালঘু নই। আমরা সবাই মানুষ, এটাই আমাদের সকলের বড় পরিচয়। আপনি এ সমাজের-ই মানুষ। অন্যগ্রহ থেকে আসেননি। অসাম্প্রদায়িক চেতনায় আমরা সমাজকে এগিয়ে নিতে চাই।’ – শুক্রবার বিকেলে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা পোদ্দার বাজারে দোহার-নবাবগঞ্জের হিন্দু সম্প্রদায়ের দেয়া এক গণসংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১ আসনের সাংসদ ও ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক এ সব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর এবার নির্বাচনে হিন্দু ভাই বোনেরা যেভাবে মুক্তিযোদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপিকে ভোট দিয়েছে তা ছিল ইতিহাসে নজির বিহীন। আমরা এ ধারাকে অব্যাহত রাখতে চাই।

তিনি আরো বলেন, নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কেউ যাতে আপনার সম্পত্তি দখল করতে না পারে। প্রতিবাদের ভাষা শিখতে হবে। তাই ভয়ের কিছু নেই। আপনাদের পাশে আমি আছি থাকবো।

খন্দকার আবু আশফাক বলেন, দোহার-নবাবগঞ্জের সকল ধর্মের মানুষ একই ছাদের নিচে বাস করতে চাই। এখানে শুধু ধর্মীয় চেতনায় কাউকে মূল্যায়ন নয়, মানুষ হিসেবে দেখতে চাই। একটি সুন্দর দেশ ও সমাজ গঠনে জাতি ধর্ম বিভেদ করা যাবে না।

অনুষ্ঠানে দোহার ও নবাবগঞ্জ উপজেলার প্রায় ৫ শতাধিক সনাতনী ধর্মের প্রতিনিধি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তারা প্রতিটি উপজেলায় একটি করে মডেল মন্দির নির্মাণের দাবি জানালে এমপি বিষয়টি আমলে নিয়ে সংসদে তিনি দাবিটি তুলবেন বলেও জানান।

ঢাকা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিতাই চাঁদ তালুকদারের সভাপতিত্বে ও প্রদীপ কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমর গোস্বামী, হিন্দু মহাজোটের উত্তম কুমার রায়, নিমাই বিশ্বাস, রাজন কুমার রাজবংশী, অনন্ত কুমার হালদার, স্বপন তালুকদার প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102