বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন-এর ১ম মৃত্যু-বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলী রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গ্রেফতার -৫২৯ সন্ত্রাস ও মাদকের সাথে বিএনপি’র কেউ জড়িত থাকলেও ছাড় নয় : সাভারে আমান উল্লাহ্ আমান ধামরাইয়ে ট্রাক চাপায় নিহত -২ : গুরুতর আহত -১ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুন্সীগঞ্জের যুবক নিহত জাবি চিকিৎসা কেন্দ্রে ওষুধের অনিয়ম : অবরুদ্ধ চিফ মেডিকেল অফিসার ও স্টোর কিপার বরখাস্ত বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত “ভাষা আন্দোলনের ৭৪ বছর” শহীদ দিবসকে নিয়ে এখনো জামায়াত অপরাজনীতি করে : সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সাভারে অবহেলিত নারীদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাভার ও আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে মাদক-সহ গ্রেফতার ৪

সাভার প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের পৃথক তিনটি সফল অভিযানে ৩৫৫ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত একটি আরটিআর (RTR) মোটরসাইকেল জব্দ করা হয়।

​বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে সাভার ও আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​ডিবি পুলিশ শুক্রবার (০৬ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার (০৫ মার্চ) রাত ৯:৩০ মিনিটে সাভারের বক্তারপুর বেঁদে পল্লী এলাকায় এসআই মতিউর রহমানের নেতৃত্বে অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মোঃ চঞ্চল মাহমুদ (৩২) ও মোঃ মিজানুর রহমান বাঘাকে (৩৮) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

​অপর একটি অভিযানে আশুলিয়ায় রাত ১১:৩০ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেনকে (৩২) ১৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন এসআই শাহাদাৎ হোসেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৪৬,৫০০ টাকা।

​সর্বশেষ অভিযান একই দিনে সাভারে রাত ৮:৪৫ মিনিটে সাভারের বক্তারপুর ১ নং ওয়ার্ড এলাকায় এসআই শেখ মফিজুর রহমানের নেতৃত্বে অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ নিয়ামত মোল্লাকে (৬৫) গ্রেপ্তার করা হয়।

​ডিবি পুলিশ আরো জানান, গ্রেপ্তারকৃত ১ নং আসামি মোঃ চঞ্চল মাহমুদের বিরুদ্ধে এর আগেও মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ (০৬ শুক্রবার) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে ঢাকা জেলা ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102