শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন-এর ১ম মৃত্যু-বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলী রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গ্রেফতার -৫২৯ সন্ত্রাস ও মাদকের সাথে বিএনপি’র কেউ জড়িত থাকলেও ছাড় নয় : সাভারে আমান উল্লাহ্ আমান ধামরাইয়ে ট্রাক চাপায় নিহত -২ : গুরুতর আহত -১ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুন্সীগঞ্জের যুবক নিহত জাবি চিকিৎসা কেন্দ্রে ওষুধের অনিয়ম : অবরুদ্ধ চিফ মেডিকেল অফিসার ও স্টোর কিপার বরখাস্ত বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত “ভাষা আন্দোলনের ৭৪ বছর” শহীদ দিবসকে নিয়ে এখনো জামায়াত অপরাজনীতি করে : সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সাভারে অবহেলিত নারীদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল

অনলাইন ডেস্ক :-
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রাজনীতিবিদ এবং গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে আয়োজিত পূর্বঘোষিত দুটি ইফতার মাহফিল বাতিল করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের বর্তমান অবস্থা এবং জনগণের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী জাঁক-জমক পূর্ণ ইফতার আয়োজন থেকে বিরত থাকার ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

অতিরিক্ত প্রেস সচিবের তথ্য অনুযায়ী, আগামী ৮ মার্চ দেশের বিশিষ্ট রাজনীতিবিদদের সম্মানে এবং ১০ মার্চ গণমাধ্যম কর্মীদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলের সময়সূচি নির্ধারিত ছিল। তবে প্রধানমন্ত্রী মনে করেন, এই মুহূর্তে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের চেয়ে জনগণের সেবায় মনোযোগ দেওয়া বেশি জরুরি।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন আরও জানান, আগামী ৬ মার্চ কূটনীতিকদের জন্য এবং ৭ মার্চ এতিম, আলেম ও ওলামাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুটি ইফতার মাহফিলের আয়োজন রাখা হয়েছে। প্রধানমন্ত্রী এই দুটি অনুষ্ঠানে নিজে উপস্থিত থেকে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সময় কাটাবেন এবং কুশল বিনিময় করবেন।

বিগত বছরগুলোতে রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং বড় পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করা হতো।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102