শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন-এর ১ম মৃত্যু-বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলী রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গ্রেফতার -৫২৯ সন্ত্রাস ও মাদকের সাথে বিএনপি’র কেউ জড়িত থাকলেও ছাড় নয় : সাভারে আমান উল্লাহ্ আমান ধামরাইয়ে ট্রাক চাপায় নিহত -২ : গুরুতর আহত -১ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুন্সীগঞ্জের যুবক নিহত জাবি চিকিৎসা কেন্দ্রে ওষুধের অনিয়ম : অবরুদ্ধ চিফ মেডিকেল অফিসার ও স্টোর কিপার বরখাস্ত বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত “ভাষা আন্দোলনের ৭৪ বছর” শহীদ দিবসকে নিয়ে এখনো জামায়াত অপরাজনীতি করে : সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সাভারে অবহেলিত নারীদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঢাকা-১ আসনে জাতীয় পার্টি ও জাকের পার্টি’র প্রার্থী বিএনপি’র মনোনীত প্রার্থীকে সমর্থন

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

দোহার উপজেলা জাতীয় পার্টি ঢাকা-১ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী খন্দকার আবু আশফাককে প্রকাশ্যে সমর্থন ব্যক্ত করেছে। এছাড়া দোহারের জাকের পার্টির  দলীয় নেতা-কর্মীদের নিয়ে এই প্রার্থীকে সমর্তন জানায়।

শনিবার দুপুরে নবাবগঞ্জের কলাকোপায় জাতীয় পার্টি এবং বিকেলে জয়পাড়া পৌরসভার সামনে জাকের পার্টি ধানের শীষে ভোট করার ঘোষনা দেয়।

(৭ জানুয়ারী) দুপুরে দোহার উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ডা. আলাউদ্দিন আল আজাদ ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীমের নেতৃত্বে ৮ টি ইউনিয়ন ও দোহার পৌরসভার সভাপতি সম্পাদকরা উপস্থিত থেকে তাঁদের মতামত ব্যক্ত করে।

এসময় আলাউদ্দিন আল আজাদ বলেন, তাঁদের দলের একজন অযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়ায় নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়েছে। তাই আগামী দিনে দোহার ও নবাবগঞ্জের উন্নয়নের স্বার্থে তারা বিএনপির ধানের শীষের প্রার্থী খন্দকার আবু আশফাককে আনিুষ্ঠানিক সমর্থন ঘোষনা করেন।

এসময় খন্দকার আশফাক বলেন, স্বাধীনতার স্বপেক্ষর সকল শক্তি একত্রিত হয়েছে। আগামী দিনে একটি সুন্দর ও অসাম্প্রদায়িক দেশ গড়তে কাজ করবে বিএনপি। দলমত নির্বিশেষে সকলকে নিয়ে অহিংস সমাজ গড়তে কাজ করবো। এ নির্বাচন শুধু একক দলীয় নয়। স্বাধীনতার পক্ষের ও বিপক্ষ শক্তির নির্বাচন। তাই আসুন দেশের প্রশ্নে এক হয়ে কাজ করি।

একই দিন বিকেলে দোহার পৌরসভার ইউসুফপুর এলাকায় এক সভায় উপজেলা জাকের পার্টির নেতা-কর্মীরা ধানের শীষের পক্ষে সমর্থন দিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102