শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা-১ আসন বিএনপি প্রার্থীর মনোনয়ন-পত্র সংগ্রহ

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন(দোহার-নবাবগঞ্জ) বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। সোমবার বিকেল ৪টায় সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নবাবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ঢাকা-১ আসনের সহকারী রির্টানিং অফিসার দিলরুবা ইসলামের নিকট হতে মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা বিএনপির জেষ্ঠ্য সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম। এসময় তাঁদের সাথে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, তুষার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপজেলা চত্বরে নেতৃবৃন্দ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট ও গণভোটে সবাইকে অংশ নিয়ে পছন্দের প্রার্থীকে জয় করতে ভোটারদের কেন্দ্রে যেতে উৎসাহিত করতে হবে। বিগত তিনটি নির্বাচনে এদেশের সাধারণ ভোটার ও তরুণ প্রজম্ম ভোট দিতে পারেনি। এবার সুযোগে এসেছে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

উল্লেখ্য ঢাকা-১ আসনে এই প্রথম বিএনপি প্রার্থী আবু আশফাক ও মনোনয়ন সংগ্রহ করেছেন। সোমবার পর্যন্ত অন্য কোনো দলের বা স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেনি।

সহকারী রির্টানিং কর্মকর্তা বলেন, সবাইকে নির্বাচনের আচরণ বিধি মেনে চলতে হবে। আইন অমান্য করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102