বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও মাদকের সাথে বিএনপি’র কেউ জড়িত থাকলেও ছাড় নয় : সাভারে আমান উল্লাহ্ আমান ধামরাইয়ে ট্রাক চাপায় নিহত -২ : গুরুতর আহত -১ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুন্সীগঞ্জের যুবক নিহত জাবি চিকিৎসা কেন্দ্রে ওষুধের অনিয়ম : অবরুদ্ধ চিফ মেডিকেল অফিসার ও স্টোর কিপার বরখাস্ত বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত “ভাষা আন্দোলনের ৭৪ বছর” শহীদ দিবসকে নিয়ে এখনো জামায়াত অপরাজনীতি করে : সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সাভারে অবহেলিত নারীদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মোঃ বাদল মৃধা তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন

শ্রীনগরে আ’লীগের কার্যালয় চালুর ভিডিও ভাইরাল

নিজেস্ব প্রতিবেদক :-
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি কার্যালয় চালুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শনিবার ছড়িয়ে পড়া ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি অফিসের ভেতরে জাতির জনক শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে কয়েকজন কিশোর-তরুণকে নিয়ে দলীয় স্লোগান দিচ্ছেন এক ব্যক্তি।

পুলিশ জানিয়েছে, স্লোগানদান-কারী ওই ব্যক্তির নাম সাব্বির, যিনি বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ভিডিওটি ইউনিয়নের একটি শাটার লাগানো দোকানের ভেতরে ধারণ করা হয়েছে বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেলেও, ঘটনাটি ঠিক কবে ঘটেছে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি।

ভিডিওতে দেখা যায়, ছবি গুলো টাঙানোর পর পরই সাব্বির নামে ওই ব্যক্তি কয়েক-জন কিশোর-তরুণকে সঙ্গে নিয়ে দলীয় স্লোগান দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ‘ঘটনাটি কখন ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ভিডিওতে দেখা স্থানটি একটি শাটার-যুক্ত দোকান। অভিযুক্ত সাব্বির দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। ঘটনার সত্যতা যাচাই ও জড়িতদের শনাক্তে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102