বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুন্সীগঞ্জের যুবক নিহত জাবি চিকিৎসা কেন্দ্রে ওষুধের অনিয়ম : অবরুদ্ধ চিফ মেডিকেল অফিসার ও স্টোর কিপার বরখাস্ত বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত “ভাষা আন্দোলনের ৭৪ বছর” শহীদ দিবসকে নিয়ে এখনো জামায়াত অপরাজনীতি করে : সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সাভারে অবহেলিত নারীদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মোঃ বাদল মৃধা তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন ধামরাইয়ে অবৈধ-ভাবে জুস উৎপাদন : MK ষ্টোরে বিপুল পরিমাণ পণ্য জব্দ ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ

মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ পরলোকগমন করছেন

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ (৭০) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সোমবার ভোরে পরলোকগমন করছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখেছেন।

পারিবারিক সুত্রে জানা গেছে, রাজধানীর বরদেশ্বরী কালী মন্দিরে বেলা ১০ টায় সৎকার হচ্ছে। তিনি দীর্ঘ জটিল রোগে ভুগছিলেন।

২০১৭ সালের ২৮ মার্চ মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা সদরে তাঁর প্রতিষ্ঠিত ঝুমুর সিনেমা হলের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে যান। এর পর থেকে তিনি অসুস্থ হলে রাজনীতি থেকে সরে দাঁড়ান। মুন্সীগঞ্জের রাজনীতিতে নানা কারণেই আলোচিত নাম ছিল সুকুমার রজ্ঞন ঘোষ।

২০০৮ সালের ৯ম সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী (কুলা প্রতীক) ও সাবেক উপ প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনকে (ধানের শীষ) পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

চলচ্চিত্র ব্যবসাসহ তার মালিকানা ঔষধ কোম্পানিও রয়েছে। দীর্ঘদিন তিনি শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102