
মহান বিজয় দিবস উপলক্ষে দোহারের সকল-স্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন, দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন মৃদুল মিঞা। আজ মঙ্গলবার এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
বার্তায় জাকির হোসেন মৃদুল বলেন, “মহান বিজয় দিবসের প্রাক্কালে আমি দল, মত, ধর্ম, বর্ণ, নি-র্বিশেষে কৃষিজীবী, শ্রমজীবী, পেশাজীবী, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, ওলামা-আলেম-পীর-মাশায়েক তথা দোহার উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষ, প্রতিটি নাগরিককে জানাই মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা। “