বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুন্সীগঞ্জের যুবক নিহত জাবি চিকিৎসা কেন্দ্রে ওষুধের অনিয়ম : অবরুদ্ধ চিফ মেডিকেল অফিসার ও স্টোর কিপার বরখাস্ত বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত “ভাষা আন্দোলনের ৭৪ বছর” শহীদ দিবসকে নিয়ে এখনো জামায়াত অপরাজনীতি করে : সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সাভারে অবহেলিত নারীদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মোঃ বাদল মৃধা তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন ধামরাইয়ে অবৈধ-ভাবে জুস উৎপাদন : MK ষ্টোরে বিপুল পরিমাণ পণ্য জব্দ ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ

গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সের করোনা জয়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৩৮৪ বার পড়া হয়েছে

খোকন হাওলাদার, গৌরনদী ( বরিশাল ) :
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে যেখানে মৃত্যুর খবর চারিদিকে তার মধ্যে সুসংবাদ দিল গৌরনদী উপজেলা স্বাস্থ্য বিভাগ।করোনা আক্রান্ত রোগীর মধ্যে আইসোলেশন কেন্দ্র থেকে সুস্থ হয় ফিরেছেন বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবিকা দুলুফা বেগম। সুস্থ হয় ফিরে আসায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে সংবর্ধনা দেয়া হয়।

তিনি গতসোমবার (৪ মে) কোন উপসর্গ ছাড়াই নমুনা পরীক্ষায় দিলে করোনা শনাক্ত হয় তার। এরপর থেকে নিজ বাসভবনের আইসোলেশনে থেকে ছিলেন তিনি।

আইসোলেশনের এই দিনগুলোতে তার শরীরে ছিল না উপসর্গের কোন উপস্থিতি। সেখানে স্বাভাবিক দিন যাপন করছিলেন তিনি। পাশাপাশি উপসর্গহীন করোনা থেকে মুক্তি পেতে নিয়েছেন নিয়মিত চিকিৎসা সেবা। পরে তিনি আবারও নমুনা পরীক্ষা পাঠানোর মে মাসের ২য় সপ্তাহে পাওয়া রিপোর্টে করোনা নেগেটিভ আসে তার।

সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারিদের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হলে দুলুফা বেগমের করোনা পজেটিভ আসে। এ বিষয়ে জানতে চাইলে দুলুফা বেগম বলেন আমার নিজের দৃঢ় মনোবল ও সকলের দোয়ায় আমার করোনা এখন নেগেটিভ। আমি ভেঙ্গে পড়িনি, শুরু থেকেই নিয়মিত চিকিৎসা সেবার পাশাপাশি আইসোলেশনে স্বাভাবিক দিনযাপন করেছি। নেগেটিভ ফলাফল পাওয়ার পর নিময়মানুযায়ী আরো ১৪ দিন হোম কোয়ারাইন্টানে থেকে পুনরায় কর্মস্থলে যোগদান করেছি। সেবাই আমার ধর্ম।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102