বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুন্সীগঞ্জের যুবক নিহত জাবি চিকিৎসা কেন্দ্রে ওষুধের অনিয়ম : অবরুদ্ধ চিফ মেডিকেল অফিসার ও স্টোর কিপার বরখাস্ত বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত “ভাষা আন্দোলনের ৭৪ বছর” শহীদ দিবসকে নিয়ে এখনো জামায়াত অপরাজনীতি করে : সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সাভারে অবহেলিত নারীদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মোঃ বাদল মৃধা তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন ধামরাইয়ে অবৈধ-ভাবে জুস উৎপাদন : MK ষ্টোরে বিপুল পরিমাণ পণ্য জব্দ ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ

কেআইবি কৃষি সেবা – বিনামুল্যে জনসাধারণের জন্য কৃষি বিষয়ক তথ্য ও বিশেষজ্ঞ সেবা।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৩২৩ বার পড়া হয়েছে
ফল, ফুল, শাক-সবজির চাষাবাদ, ছাদে বাগান তৈরী ও পরিচর্যা, বসতবাড়ি অফিস কল-কারখানা বা শখের বাগানবাড়িতে গাছ রোপন ও পরিচর্যা বিষয়ক অথবা যে কোন ফসল চাষ, মৎস্য চাষ, মৎস্য এ্যাকুরিয়াম ব্যবস্থাপনা, প্রাণীসম্পদ (হাঁস-মুরগী-পাখি, গরু-ছাগল পালন, গৃহপালিত বিড়াল-কুকুর ও অন্যান্য প্রাণীর চিকিৎসা) বিষয়ক তথ্য, প্রযুক্তি, সমাধান, পরামর্শ দিয়ে জনসাধারনকে বিনামূল্যে সেবা প্রদানের লক্ষ্যে কেআইবি কৃষিসেবা  উদ্যোগ চালু হয়েছে।
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এবং ইনিশিয়েটিভ ফর টোট্যাল রিফর্ম (আই টি আর) এর যৌথ উদ্যোগ হিসেবে এ কার্যক্রম চালু রয়েছে।
কৃষি বিষয়ক বিশেষজ্ঞ সেবা তিন উপায়ে পেতে পারেন।

১। সরাসরি :
প্রতি শনিবার সকাল ১০-০০ হতে বিকাল ৫-০০ পর্যন্ত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, ফার্মগেট ক্যাম্পাসে কেআইবি কৃষিসেবা কেন্দ্রে উপস্থিত হয়ে সরাসরি বিশেষজ্ঞবৃন্দের সাথে আলোচনা করে সেবা নিতে পারবেন।

২। মোবাইল বা যে কোন ফোন থেকে:
সপ্তাহের সকল কার্যদিবসে (শুক্রবার ও ঘোষিত ছুটির দিন বাদে) সকাল ১০-০০ হতে বিকাল ৫-০০ পর্যন্ত যে কোন মোবাইল বা ল্যান্ড ফোন থেকে (ফোন চার্জ প্রযোজ্য) ‘০৯৬০৪৩৩৩৪৪৪’ নম্বরে ফোন করে সরাসরি বিশেষজ্ঞবৃন্দের সাথে কথা বলে পরামর্শ বা সেবা নিতে পারবেন।
৩। ওয়েবসাইট থেকে :
সেবা প্রত্যাশীবৃন্দ যে কোন সময়ে www.krishibangla.com ওয়েবসাইটে www.krishibangla.com/problem/send লগইন করে অনলাইন কৃষি সমস্যা সমাধান বক্সে বাংলা বা ইংরেজীতে বিস্তারিতভাবে লিখে স্বল্পতম সময়ে বিশেষজ্ঞবৃন্দ কর্তৃক দেয়া সমস্যা সমাধান বা তথ্য পাবেন।
এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102