শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার

সাভার প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

​ঢাকার সাভারে প্রতিবেশীকে আইনগত বিপদে ফেলতে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ উঠেছে এক মা ও তাঁর মেয়ের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে ঘটনার সত্যতা পাওয়ার পর পুলিশ অভিযুক্ত আমেনা মনসুর (৫০) ও তাঁর মেয়ে জান্নাত আক্তারকে (১৬) গ্রেফতার করেছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩৬ মিনিটের দিকে সাভারের বনগাঁ ইউনিয়নের কোটাপাড়া বন্দে এলাকায় এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিবাদী জান্নাত আক্তার তাদের বাড়ির ছাদ থেকে একটি বই সদৃশ বস্তু প্রতিবেশী আবির হাসানের বাড়ির আঙিনায় ছুড়ে ফেলছেন। রাত ১১টার দিকে আবির হাসান মেঝেতে পড়ে থাকা বস্তুটি পবিত্র কোরআন শরীফ হিসেবে শনাক্ত করেন।

ভুক্তভোগী আবির হাসান ঘটনার পর সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদী আমেনা মনসুর ও তাঁর মেয়ে জান্নাত আক্তার পরস্পর যোগসাজশে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে এবং তাকে সামাজিকভাবে হেয় করতে এই ন্যাক্কার-জনক কাজ করেছেন। শুধু তাই নয়, ঘটনাটি ধামা-চাপা দিতে তারা উল্টো আবির হাসানের পরিবারের বিরুদ্ধে গুজব ছড়াতে শুরু করেন।

​সাভার মডেল থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত করে। এরপর রবিবার (০৫ এপ্রিল) রাতে নিজ এলাকা থেকে অভিযুক্ত মা ও মেয়েকে গ্রেফতার করা হয়।

সাভার মডেল থানা পুলিশ জানায়, পবিত্র ধর্মগ্রন্থ অবমাননার মাধ্যমে এলাকায় উত্তেজনা সৃষ্টির চেষ্টা ও বিদ্বেষ-মূলক কর্ম-কাণ্ডের অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার ( ০৬ এপ্রিল) দুপুরে গ্রেফতার-কৃতদের আদালতে পাঠানো হয়েছে।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্ত-মূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102