শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫ : আটক-৩

শেখ হামিদুর রহমান (বিশেষ প্রতিনিধি):-
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনায় আহত ১৫ এবং তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ও শ্রীনগর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও যোগাযোগের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামের বালুর মাঠের সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও কথা কাটাকাটির ঘটনা ঘটে। স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুদ্রপাড়া গ্রামের আব্দুল মান্নান খান (৬০), হারুন খান (৮০) ও মহসিন খান (২৯)সহ ৭-৮ জনের একটি পক্ষের সঙ্গে মিজান খানের পক্ষের বিরোধ চলছিল।

প্রাথমিক তথ্যে জানা যায়, বিরোধের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে হারুন খান তার লাইসেন্স করা একনালা বন্দুক থেকে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে উপস্থিত মিজান খান (৩৭), জয়সন বেগম (৬০) ও মিনু বেগম (৫০) সহ অন্তত ১০ জনের অধিক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে র‌্যাব-১০ এর সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি দল ও শ্রীনগর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আব্দুল মান্নান খান, হারুন খান ও মহসিন খানকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, একটি পিস্তল, বিপুল পরিমাণ গুলি, গুলির খোসা এবং একটি ওয়াকি-টকি সেট ও চার্জার উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে শ্রীনগর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102