বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুন্সীগঞ্জের যুবক নিহত জাবি চিকিৎসা কেন্দ্রে ওষুধের অনিয়ম : অবরুদ্ধ চিফ মেডিকেল অফিসার ও স্টোর কিপার বরখাস্ত বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত “ভাষা আন্দোলনের ৭৪ বছর” শহীদ দিবসকে নিয়ে এখনো জামায়াত অপরাজনীতি করে : সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সাভারে অবহেলিত নারীদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মোঃ বাদল মৃধা তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন ধামরাইয়ে অবৈধ-ভাবে জুস উৎপাদন : MK ষ্টোরে বিপুল পরিমাণ পণ্য জব্দ ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ

দোহারে বিয়ে বাড়িতে মদ পানের জন্য চাঁদাবাজি : এক যুবককে পুলিশে সোপর্দ

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

ঢাকার দোহার উপজেলায় বিয়ে বাড়িতে মদ পানের জন্য চাঁদা নেওয়া নেপাল রাজবংশী(২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃত নেপাল রাজবংশী উপজেলার ইমামনগর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার আউলিয়াদ এলাকায় বিমল রাজবংশীর মেয়ের বিয়ের অনুষ্ঠানাদি চলাকালে নেপাল রাজবংশী নামে এক যুবক তার দুই সহযোগী সোহেল এবং হাশেম নামে আরো দুই যুবককে নিয়ে বিমল রাজবংশীর বাড়িতে এসে বিমল রাজবংশীর কাছে মেয়ের বিয়ে উপলক্ষে মদ পান করার জন্য ১৬ হাজার টাকা দাবি করে। এসময়ে বিমল রাজবংশী দুই হাজার টাকা দিতে রাজি হলেও তারা জেনারেটরের লাইন বন্ধসহ বিয়ে বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করেন। পরবর্তীতে, বিমল বাজবংশী মেয়ের বিয়ে ভাঙার ভয়ে ও নিজের সম্মানের কথা চিন্তা করে তাদেরকে ১০ হাজার টাকা দিয়ে বিদায় করেন।

এ ঘটনা এলাকায় জানাজানি হলে শনিবার সকালে স্থানীয়রা নেপাল বাজবংশীকে তার বাড়ি থেকে তুলে এনে দোহার থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেপালকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102