শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

নবাবগঞ্জে ‘হিন্দু ধর্মাবলম্বীদের ভোটের বাক্স আলাদা থাকবে’ বক্তব্যে বিএনপি নেতা বহিষ্কার

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সেন্টু মোল্লার দেয়া বক্তব্য ‘হিন্দুদের জন্য ভোটের বাক্স আলাদা থাকবে’ – এমন বক্তব্যের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

(৩১ জানুয়ারী) শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য ভাইরাল হওয়ার পর বিএনপি নেতাদের নজরে এলে তাৎক্ষণিক তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

 

 

জানা যায়, নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকূলে একটি নির্বাচনি ক্যাম্প উদ্বোধনের সময় শুক্রবার নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সেন্টু মোল্লা তার বক্তব্যে বলেন, হিন্দু ভাই-বোনেরা আপনারা ধানের শীষে ভোট দেবেন। কেন্দ্রে আপনাদের জন্য বাক্স আলাদা করা থাকবে। কে ভোট দিল না, তা বুঝতে পারব। এ ধরনের উসকানিমূলক বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সাধারণ মানুষ এ নিয়ে নানা রকম নেতিবাচক মন্তব্য করেন।

 

এ ঘটনা জানতে পেরে উপজেলা বিএনপি তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। শনিবার বিকেলে নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র দপ্তর-সম্পাদক খন্দকার আরশীন মাহমুদ স্বাক্ষরিত দলীয় প্যাডে সেন্টু মোল্লাকে যন্ত্রাইল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদস্য পদ-সহ সাংগঠনিক সকল কার্যক্রম থেকে বহিষ্কার ও পাশাপাশি ঢাকা-১ নির্বাচনী এলাকার সকল নির্বাচনী প্রচার প্রচারণা কার্যক্রম থেকে তাকে বিরত থাকার নিদের্শ দেয়া হয়।

নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও ঢাকা-১ আসনের প্রার্থী খন্দকার আবু আশফাক এ ধরনের বক্তব্যকে গঠনতন্ত্র পরিপন্থি ও ঘৃণিত বলে মনে করেন।

দল থেকে সদ্য বহিষ্কৃত সেন্টু মোল্লা বলেন, তিনি ভুল করেছেন। অনিচ্ছা-কৃত মুখ ফসকে এ বক্তব্য বের হয়েছে। তিনি এ ঘটনার জন্য সাধারণ ভোটার ও হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা-প্রার্থী।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102