বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুন্সীগঞ্জের যুবক নিহত জাবি চিকিৎসা কেন্দ্রে ওষুধের অনিয়ম : অবরুদ্ধ চিফ মেডিকেল অফিসার ও স্টোর কিপার বরখাস্ত বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত “ভাষা আন্দোলনের ৭৪ বছর” শহীদ দিবসকে নিয়ে এখনো জামায়াত অপরাজনীতি করে : সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সাভারে অবহেলিত নারীদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মোঃ বাদল মৃধা তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন ধামরাইয়ে অবৈধ-ভাবে জুস উৎপাদন : MK ষ্টোরে বিপুল পরিমাণ পণ্য জব্দ ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ

নবাবগঞ্জে অবৈধ-ভাবে কৃষিজমির মাটি কাটায় দায়ে ১লাখ টাকা জরিমানা

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অবৈধভাবে কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শহিদুল ইসলাম উজ্জ্বলকে (৪৮) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা আর্থিক দণ্ড প্রদান করা হয়েছে। উপজেলার আগলা ইউনিয়নের আগলা চক এলাকায় এ অভিযান পরিচালনা হয় বলে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আসিফ রহমান শুক্রবার এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আগলা ইউনিয়নের বিভিন্ন চকের কৃষিজমি থেকে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে মাটি কেটে ইটভাটা-সহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এতে জমির উর্বরতা কমার পাশাপাশি পাশের জমি-গুলো ধসে পড়ার ঝুঁকিতে ছিল। আগলা চক এলাকায় এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কেটে অন্যত্র পরিবহণের খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত সেখানে অভিযান পরিচালনা করেন।

অভিযানে মাটি কাটার সঙ্গে জড়িত শহিদুল ইসলাম উজ্জ্বলকে আটক করা হয়। তাকে আইন অনুযায়ী দোষী সাব্যস্ত করে নগদ ১ লাখ টাকা আর্থিক দণ্ড প্রদান করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102