বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুন্সীগঞ্জের যুবক নিহত জাবি চিকিৎসা কেন্দ্রে ওষুধের অনিয়ম : অবরুদ্ধ চিফ মেডিকেল অফিসার ও স্টোর কিপার বরখাস্ত বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত “ভাষা আন্দোলনের ৭৪ বছর” শহীদ দিবসকে নিয়ে এখনো জামায়াত অপরাজনীতি করে : সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সাভারে অবহেলিত নারীদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মোঃ বাদল মৃধা তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন ধামরাইয়ে অবৈধ-ভাবে জুস উৎপাদন : MK ষ্টোরে বিপুল পরিমাণ পণ্য জব্দ ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ

হত্যা করে নির্বাচন বন্ধ করা যাবে না : আমান উল্লাহ আমান

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

ষড়যন্ত্র, চক্রান্ত ও হত‍্যা করে নির্বাচন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি, চার বারের সাবেক এমপি আমান উল্লাহ আমান।

(২৭ জানুয়ারি) সকালে সাভারের তেতুলঝোড়া ইউনিয়নে ভোটের প্রচারণা কালে কেরানীগঞ্জের গুলিবিদ্ধ হয়ে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানতে চাওয়ায় এ কথা মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড করে যারা এ হত‍্যাকান্ড চালিয়েছে তাদের বিচার দাবি করে বলেন ঢাকা-২ আসনের জনগণ শান্তিতে বসবাস করবে, যাতে করে এই এলাকা শান্তির নীড় হিসেবে গড়ে উঠে।

তিনি উপস্থিত সকলের কাছে অঙ্গীকার করে বলেন নির্বাচিত হলে এই এলাকায় ব‍্যাপক উন্নয়নসহ মাদক ও চাঁদাবাজ-মুক্ত করা হবে।

এ সময় ঢাকা-২ আসনে নিজের বিজয়ী হবার আশাবাদ ব‍্যক্ত করে সকলের নিকট ধানের শীষ মার্কায় ভোট চান। প্রচারাভিযানে সড়কগুলোতে যানজট দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকারসহ বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।

পরে তিনি তেতুলঝোড়া মোড়, ঋষিপাড়া, পানপাড়া রাজফুলবাড়িয়াসহ তেতুলঝোড়া ইউনিয়নের অন‍্যান‍্য এলাকায় প্রচারণা চালান।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102