শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজিতপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান : একজনের ৭ দিনের কারাদণ্ড সালথায় বল্লভদী ইউপি ছাত্রদলের নতুন নেতৃত্বে তোড়জোড় : মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন-এর ১ম মৃত্যু-বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলী রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গ্রেফতার -৫২৯ সন্ত্রাস ও মাদকের সাথে বিএনপি’র কেউ জড়িত থাকলেও ছাড় নয় : সাভারে আমান উল্লাহ্ আমান ধামরাইয়ে ট্রাক চাপায় নিহত -২ : গুরুতর আহত -১ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুন্সীগঞ্জের যুবক নিহত জাবি চিকিৎসা কেন্দ্রে ওষুধের অনিয়ম : অবরুদ্ধ চিফ মেডিকেল অফিসার ও স্টোর কিপার বরখাস্ত বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত “ভাষা আন্দোলনের ৭৪ বছর” শহীদ দিবসকে নিয়ে এখনো জামায়াত অপরাজনীতি করে : সংসদ সদস্য খন্দকার আবু আশফাক

বাজিতপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান : একজনের ৭ দিনের কারাদণ্ড

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের বাজিতপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ১২টায় বাজিতপুর বাজার ব্রিজ ও কৈলাগ ব্রিজের নিচে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জলাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৈলাগ গ্রামের মো. শাহিনুর মিয়া (২৩), পিতা: রুপ মিয়া ও মাতা: ইনসানুন বেগমকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এদিকে একই অভিযানে কুকরারাই গ্রামের তামিম (১৭), পিতা: শহিদ মিয়াকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে মুচলেকা গ্রহণ করে মুক্তি দেওয়া হয়।

অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশের ভারসাম্য এবং জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে নদী ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জলাল উদ্দিন বলেন, “পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102