শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজিতপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান : একজনের ৭ দিনের কারাদণ্ড সালথায় বল্লভদী ইউপি ছাত্রদলের নতুন নেতৃত্বে তোড়জোড় : মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন-এর ১ম মৃত্যু-বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলী রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গ্রেফতার -৫২৯ সন্ত্রাস ও মাদকের সাথে বিএনপি’র কেউ জড়িত থাকলেও ছাড় নয় : সাভারে আমান উল্লাহ্ আমান ধামরাইয়ে ট্রাক চাপায় নিহত -২ : গুরুতর আহত -১ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুন্সীগঞ্জের যুবক নিহত জাবি চিকিৎসা কেন্দ্রে ওষুধের অনিয়ম : অবরুদ্ধ চিফ মেডিকেল অফিসার ও স্টোর কিপার বরখাস্ত বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত “ভাষা আন্দোলনের ৭৪ বছর” শহীদ দিবসকে নিয়ে এখনো জামায়াত অপরাজনীতি করে : সংসদ সদস্য খন্দকার আবু আশফাক

সালথায় বল্লভদী ইউপি ছাত্রদলের নতুন নেতৃত্বে তোড়জোড় : মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠিত

সালথা (ফরিদপুর)প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সালথা উপজেলা শাখার উদ্যোগে বল্লভদী ইউনিয়ন ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৫ টায় বল্লভদী ইউনিয়নের বাউশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে নতুন নেতৃত্ব প্রত্যাশী নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান মাস্টার, সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তানভীর হাচিব লিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিশাদ শেখ, প্রচার সম্পাদক সালমান মুন্সি এবং সালথা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শামসুল হক সবুজ। এ ছাড়াও উপস্থিত ছিলেন রাকিব, ইয়াসিন, তামিম, হৃদয়-সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

নেতৃ-বৃন্দ বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে যোগ্য, ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের সমন্বয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। মনোনয়ন ফরম বিতরণের মধ্য দিয়ে বল্লভদী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করেন তারা।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102