শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজিতপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান : একজনের ৭ দিনের কারাদণ্ড সালথায় বল্লভদী ইউপি ছাত্রদলের নতুন নেতৃত্বে তোড়জোড় : মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন-এর ১ম মৃত্যু-বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলী রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গ্রেফতার -৫২৯ সন্ত্রাস ও মাদকের সাথে বিএনপি’র কেউ জড়িত থাকলেও ছাড় নয় : সাভারে আমান উল্লাহ্ আমান ধামরাইয়ে ট্রাক চাপায় নিহত -২ : গুরুতর আহত -১ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুন্সীগঞ্জের যুবক নিহত জাবি চিকিৎসা কেন্দ্রে ওষুধের অনিয়ম : অবরুদ্ধ চিফ মেডিকেল অফিসার ও স্টোর কিপার বরখাস্ত বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত “ভাষা আন্দোলনের ৭৪ বছর” শহীদ দিবসকে নিয়ে এখনো জামায়াত অপরাজনীতি করে : সংসদ সদস্য খন্দকার আবু আশফাক

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে এলপি গ্যাসের দাম বেশি নেওয়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জ ও দেওভোগ এলাকার দুই প্রতিষ্ঠানকে এ জরিমানা করেন মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তর।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ভোক্তা অধিকার জানায়, রবিবার (৫ এপ্রিল) দুপুর ১২ টা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় এলপি গ্যাসের দোকান মনিটরিং করে।

হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় মেসার্স রিফাত স্টোরে দেখা যায়, সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। দোকানটির মালিক মোঃ আয়নাল সরকারকে পাচ হাজার টাকা জরিমানা এবং দেওভোগ বাজারে রাইয়ান স্টোরে সরকার নির্ধারিত মূল্যের থেকে অধিক মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দোকানটির মালিক মোঃ মুরাদকে পাচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।

এ ব্যাপারে আসিফ আল আজাদ বলেন, এপ্রিল মাসে ১২ কেজি গ্যাস সিলিন্ডারের সরকারী সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ১ হাজার ৭-শত ২৮ টাকা। ব্যবসায়ীরা বিক্রি করেছেন দুই হাজার টাকা। এজন্য দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102