সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী কেরানীগঞ্জে কারখানায় আগুন : চলছে দ্বিতীয় দিনের তল্লাশি ”বাংলাদেশে আমরা কেউ সংখ্যালঘু নই, আমরা মানুষ এটাই আমাদের বড় পরিচয়” : খন্দকার আবু আশফাক দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডিজেল জব্দ : ব্যবসায়ীকে অর্থদণ্ড দোহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন দোহারে প্রতিপক্ষের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন

দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডিজেল জব্দ : ব্যবসায়ীকে অর্থদণ্ড

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

ঢাকার দোহার উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ৩০০ লিটার ডিজেল জব্দ করেছেন এবং অবৈধভাবে ডিজেল মজুদ করে রাখার অপরাধে হাকিম শিকদার নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। শুক্রবার(৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বাহ্রাঘাট এলাকায় দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বাহ্রাঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময়ে ‘মোবারক স্টোর’ নামক দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ৩০০ লিটার ডিজেল জব্দ করেন। অবৈধভাবে ডিজেল মজুদ করে রাখার অপরাধে ব্যবসায়ী হাকিম শিকদারকে নগদ ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্য প্রতি লিটার ১০০ টাকা দরে উপস্থিত জনসাধারণের মাঝে বিক্রয় করা হয়।

দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ জানান, জন-স্বার্থে জ্বালানি তেল অবৈধ-ভাবে মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102