শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজিতপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান : একজনের ৭ দিনের কারাদণ্ড সালথায় বল্লভদী ইউপি ছাত্রদলের নতুন নেতৃত্বে তোড়জোড় : মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন-এর ১ম মৃত্যু-বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলী রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গ্রেফতার -৫২৯ সন্ত্রাস ও মাদকের সাথে বিএনপি’র কেউ জড়িত থাকলেও ছাড় নয় : সাভারে আমান উল্লাহ্ আমান ধামরাইয়ে ট্রাক চাপায় নিহত -২ : গুরুতর আহত -১ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুন্সীগঞ্জের যুবক নিহত জাবি চিকিৎসা কেন্দ্রে ওষুধের অনিয়ম : অবরুদ্ধ চিফ মেডিকেল অফিসার ও স্টোর কিপার বরখাস্ত বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত “ভাষা আন্দোলনের ৭৪ বছর” শহীদ দিবসকে নিয়ে এখনো জামায়াত অপরাজনীতি করে : সংসদ সদস্য খন্দকার আবু আশফাক

দোহারে প্রতিপক্ষের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

ঢাকার দোহার উপজেলায় প্রতিপক্ষের হামলায় মিজানুর রহমান(৩৫) নামে এক যুবকের বাম হাত বিচ্ছিন্ন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার নারিশা ইউনিয়নের রুইথা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নারিশা ইউনিয়নের রুইথা এলাকায় দীর্ঘদিন ধরে একই এলাকার শাখাওয়াত গংদের সাথে মিজানুর রহমানদের জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে সোমবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে শাখাওয়াত, মামুন ও মিরাজ ঘরে ঢুকে মিজানুরকে এলো-পাথারী কুপিয়ে আহত করে তারা পালিয়ে যায়।

এ সময় মিজানুরের বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মিজানুরের পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মিজানুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

খবর পেয়ে দোহার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102