শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজিতপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান : একজনের ৭ দিনের কারাদণ্ড সালথায় বল্লভদী ইউপি ছাত্রদলের নতুন নেতৃত্বে তোড়জোড় : মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন-এর ১ম মৃত্যু-বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলী রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গ্রেফতার -৫২৯ সন্ত্রাস ও মাদকের সাথে বিএনপি’র কেউ জড়িত থাকলেও ছাড় নয় : সাভারে আমান উল্লাহ্ আমান ধামরাইয়ে ট্রাক চাপায় নিহত -২ : গুরুতর আহত -১ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুন্সীগঞ্জের যুবক নিহত জাবি চিকিৎসা কেন্দ্রে ওষুধের অনিয়ম : অবরুদ্ধ চিফ মেডিকেল অফিসার ও স্টোর কিপার বরখাস্ত বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত “ভাষা আন্দোলনের ৭৪ বছর” শহীদ দিবসকে নিয়ে এখনো জামায়াত অপরাজনীতি করে : সংসদ সদস্য খন্দকার আবু আশফাক

সিরাজদিখানে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ ভাট্টি কারখানা গুরিয়ে দিয়েছে প্রশাসন

শেখ হামিদুর রহমান (বিশেষ প্রতিনিধি):-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা পরিবেশ ও মানব-স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটি ভাট্টি কারখানা মোবাইল কোর্টের অভিযানে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম বারির নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মোঃ সানোয়ার, সিরাজদিখান থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

অভিযান সূত্রে জানা যায়, গুয়াখোলা এলাকায় অবৈধভাবে একটি ভাট্টি কারখানা পরিচালিত হচ্ছিল, যা পরিবেশ দূষণ-সহ মানব-স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক-ভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে।

পরে মোবাইল কোর্টের নির্দেশনায় ভেক্যু (এক্সকাভেটর) ব্যবহার করে অবৈধ ও ক্ষতিকর ভাট্টি কারখানাটি সম্পূর্ণ-রূপে ধ্বংস করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে সিরাজদিখান উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102