সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জামিয়া ইসলামিয়া হালিমা মধুপুর মাদরাসায় ইফতার মাহফিলে অংশ নিয়েছেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন। রবিবার আছরের নামাজের পর তিনি মাদরাসায় উপস্থিত হয়ে আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুরের কাছ থেকে দোয়া গ্রহণ করেন। এসময় তাকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মেনহাজুল ইসলাম ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হান্নান  এবং খতমে নবুয়াত সংরক্ষণ কমিটির ভাইস চেয়ারম্যান আবু আম্মার আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার ও দোয়া মাহফিলের আগে পীর সাহেব মধুপুর মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনের হাতে ধর্মীয় বইসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

এদিকে, অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা প্রতিমন্ত্রীর কাছে বক্তব্য জানতে চাইলে তিনি জানান, আমি এখানে পীর সাহেবের কাছ থেকে দোয়া নিতে এসেছি। আজ কোনো বক্তব্য দেব না।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102