শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

শ্রীনগরে বাজার মনিটরিং এ ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগরে (২৩ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে বাজারে বিভিন্ন মুদি ও ফলের দোকানে মনিটরিং করা হয়। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মূল্য তালিকা ও ক্রয় রশিদ যাচাই করা-সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন করা ও ক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়।

ফলের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় বাচ্চু ফল ভান্ডারের মালিক মোঃ বাচ্চু মিয়াকে ২ হাজার টাকা, রাকিব স্টোরের মালিক সাকিব হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সোনা মিয়া স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, জর্দার রঙের নামে নন-ফুডগ্রেড টেক্সটাইল রঙ বিক্রি করা হচ্ছে। দোকানটির মালিক আব্দুল হাইকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সার্বিক সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি ও শ্রীনগর থানা পুলিশের একটি টিম।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102