শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজিতপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান : একজনের ৭ দিনের কারাদণ্ড সালথায় বল্লভদী ইউপি ছাত্রদলের নতুন নেতৃত্বে তোড়জোড় : মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন-এর ১ম মৃত্যু-বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলী রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গ্রেফতার -৫২৯ সন্ত্রাস ও মাদকের সাথে বিএনপি’র কেউ জড়িত থাকলেও ছাড় নয় : সাভারে আমান উল্লাহ্ আমান ধামরাইয়ে ট্রাক চাপায় নিহত -২ : গুরুতর আহত -১ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুন্সীগঞ্জের যুবক নিহত জাবি চিকিৎসা কেন্দ্রে ওষুধের অনিয়ম : অবরুদ্ধ চিফ মেডিকেল অফিসার ও স্টোর কিপার বরখাস্ত বিশ্বনাথে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত “ভাষা আন্দোলনের ৭৪ বছর” শহীদ দিবসকে নিয়ে এখনো জামায়াত অপরাজনীতি করে : সংসদ সদস্য খন্দকার আবু আশফাক

সিরাজদিখানে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে এমপি শেখ মোঃ আব্দুল্লাহর কঠিন হুঁশিয়ার

শেখ হামিদুর রহমান (বিশেষ প্রতিনিধি):-
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেছেন, কোনো দল বা শ্রেণীর লোককে ছাড় দেওয়া হবে না। এমনকি আমাদের দলের কেউ জড়িত থাকলেও তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বালুচর, লতব্দী ও বাসাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ মাটি কাটার স্থান পরিদর্শন-কালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শন-কালে এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সরেজমিনে গিয়ে দেখেন, কিছু প্রভাবশালী মহল জোরপূর্বক ব্যক্তি-মালিকানাধীন জমি কেটে নিচ্ছে। এ মনকি সরকারি জমিও কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। তিনি বিষয়টিকে “মাটি সন্ত্রাস” আখ্যা দিয়ে বলেন, এদের বিরুদ্ধে প্রশাসনিক-ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় এমপির সঙ্গে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা সার্কেল অফিসার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী-সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এমপিকে কাছে পেয়ে স্থানীয় বাসিন্দারা অবৈধ মাটি কাটার কারণে তাদের ভোগান্তি, জমির-ক্ষতি এবং পরিবেশ-গত ঝুঁকির বিষয় তুলে ধরেন। তারা দ্রুত এই কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানান।

এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, এই এলাকায় যারা মাটি সন্ত্রাস করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং খুব দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102