শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

শ্রীনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

শেখ হামিদুর রহমান (বিশেষ প্রতিনিধি):-
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার হয়েছে। তবে চিহ্নিত আসামিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

সেনাবাহিনী সূত্র জানায়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মাওয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বিকাশ গ্যাংয়ের লিডার হিসেবে পরিচিত, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও চিহ্নিত অস্ত্ররাধী বিকাশের বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি শেষে একটি দেশীয় শুটার গান, চার রাউন্ড গুলি, ২২ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্র ও মাদক আইনগত প্রক্রিয়া গ্রহণের জন্য শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, নির্বাচনের পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস, নাশকতা ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সন্দেহজনক যেকোনো তথ্য নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102