সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

গজারিয়ায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ড

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতদরিদ্র তিনটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে খোলা আকাশের নিচে আশ্রয়হীন হয়ে পড়েছেন পরিবারগুলোর সদস্যরা।

গতকাল দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নর বড় রায়পাড়া দক্ষিণ পাড়ায় মাসুম, কামাল ও দাদন বেপারীর ঘরে আগুনের সূত্রপাত ঘটে।

ভুক্ত-ভোগীরা জানান, মুহূর্তেই আগুনের লেলিহান শিখা তিনটি সেমিপাকা বসত-ঘরে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা আসবাব-পত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার ও মাছ ধরার জাল পুড়ে যায়। ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতি-গ্রস্তরা।

আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীর সহায়তা চান। পরে খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট ঘটনা-স্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুন লাগার সময় ঘরে কেউ না থাকায় প্রাণহানি এড়ানো গেছে। তবে তাদের সর্বস্ব পুড়ে যাওয়ায় এখন তারা মানবেতর জীবন-যাপনের আশঙ্কায় রয়েছেন।

কামালের স্ত্রী বিলকিস আক্তার কান্না-জড়িত কণ্ঠে বলেন, “দুই সন্তান নিয়ে এখন আমাদের থাকার কোনো জায়গা নেই।”

গজারিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মোঃ ফিরোজ মিয়া বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনা-স্থলে পৌঁছে আগুন নির্বাপণ করা হয়, অগ্নি-কাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান বলেন, রাতেই খবর পেয়েছি,। ক্ষতি-গ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য ইউনিয়ন পরিষদের সচিবকে খোঁজ খবর নিতে বলা হয়েছে, আমরা ক্ষতি-গ্রস্ত পরিবারের পাশে থাকবো।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102