শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

সিরাজদিখানে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রবীর দাস (৪৫) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার খারশুল-গোয়ালখালী সড়কের মরিচা এলপিজি ফিলিং স্টেশনের সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবীর দাস বরিশাল সদর থানার জিতেন লাল দাসের ছেলে। তিনি মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিরাজদিখান উপজেলার পাথারঘাটা বিদ্যুৎ উপকেন্দ্রের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রবীর দাস গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রবীর দাস মারা যান। আহত অন্য তিনজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102