শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দোহারে প্রফেসর এম এ আজিজ আইডিয়াল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

ঢাকা দোহার উপজেলা’য় উত্তর জয়পাড়ায় অবস্থিত প্রফেসর এম এ আজিজ আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬। শনিবার (৩১ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ আব্দুল হামিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (তড়িৎ), স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তিনি তার বক্তব্যে বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক চর্চাই পারে একজন শিক্ষার্থীকে পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ও নাট্যকার জনাব ফারুক আহমেদ, টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন উজ্জ্বল এবং সুন্দরীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. তারিকুল ইসলাম।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার গুণগত মান উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে এমন আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব আব্দুল করিম জিয়ন। তিনি বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তা হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের অন্যতম উদ্যোক্তা মিসেস সালেহা আজিজ ও জনাব মোহাম্মদ হাকিম। তাঁরা বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত এগিয়ে যাওয়ার গল্প তুলে ধরে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস আশা ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি শিক্ষকদের নিষ্ঠা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের সাফল্যের কথা উল্লেখ করে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক জনাব মো. উজ্জ্বল হোসেন। অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। গান, নৃত্য, আবৃত্তি ও নাটকের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখে। পরে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সমগ্র আয়োজনটি ছিল সুশৃঙ্খল, আনন্দঘন ও শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক। উপস্থিত অতিথি ও অভিভাবকরা এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102