শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দোহারে স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত : চ্যাম্পিয়ন মৌড়া একতা যুব সংঘ

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

ঢাকা দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নে “শাইনপুকুর প্রগতি সংঘ” আয়োজিত ও উদয়ন পরিবারের পরিচালনায় শুক্রবার (১৬ জানুয়ারী) বিকাল ৩ টায় শাইনপুকুর বড় বাড়ি খেলার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে “স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় ‘মৌড়া একতা যুব সংঘ’ বনাম ‘আকন-বাড়ি যুব সংঘ’ প্রতিদ্বন্দিতা করেন। মৌড়া একতা যুব সংঘ (২-০) গোলে আকন বাড়ি যুব সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় প্রধান পৃষ্ঠপোষকতায় শামসুল হুদা ভূইয়া অমিত ও দোহার উপজেলা মুক্তিযোদ্ধা দল এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাজ্জাত হোসেন ভূইয়া নিটোল এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবু মোহাম্মদ ছায়াদ বিশিষ্ট শিল্পপতি ও ক্রীয়ানুরাগী ও সাধারন সম্পাদক বাংলাদেশ রেলওয়ে ঠিকাদার সমিতি। উক্ত অনুষ্ঠানে “গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, লেঃ কর্ণেল মোঃ ইকরামুল ইয়াসিন পিএসসি. এমবিএ (অবঃ)।

এসময় খেলার উদ্বোধন করেন দোহার উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জাকির হোসেন ভূইয়া (মৃদুল মিঞা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান সালেহ্, বিশিষ্ট সমাজ সেবক বরকত উল আলম ভূইয়া, বিশিষ্ট সমাজ সেবক তোবারক হোসেন ভূইয়া, ইসরাইল আহমেদ – (অবঃ) জেনারেল ম্যানেজার (অপারেশন) বিসিআইসি শিল্প মন্ত্রণালয়, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শহীদ খান, দোহার উপজেলা যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন, বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাসের তানজিল ও মুকসুদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান-সহ বিএনপি’র অন্যান্য অংঙ্গ-সংঘঠনের নেতৃবৃন্দ ও হাজার হাজার দর্শক-বৃন্দ।

খেলায় প্রধান অতিথির বক্তব্যে আবু মোহাম্মদ ছায়াদ বলেন, “মাঠের চারপাশে হাজার হাজার দর্শকের উপস্থিতিতেই বুঝা যায় যে, আমাদের দোহার-নবাবগঞ্জ ও শ্রীনগর উপজেলার জনগণ ফুটবল প্রেমী তারা ফুটবল খেলা দেখতে আগ্রহী তার প্রমাণ দর্শকের উপস্থিতি। মাদক মুক্ত সমাজ গড়তে হলে পড়ালেখার পাশাপাশি আমাদের খেলা-ধুলায় যুব-সমাজকে বেশী বেশী উৎসাহ দিতে হবে এবং প্রতিটি এলাকায় এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে পারে সেই জন্য সকলকে নিজ-নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

আয়োজক কমিটির আহ্বায়ক আরমানুর রহমান রিপন ভূইয়া জানান, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এবং খেলাধুলায় আগ্রহী করে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রতি বছর এ ধরনের ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ-ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102