সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী কেরানীগঞ্জে কারখানায় আগুন : চলছে দ্বিতীয় দিনের তল্লাশি ”বাংলাদেশে আমরা কেউ সংখ্যালঘু নই, আমরা মানুষ এটাই আমাদের বড় পরিচয়” : খন্দকার আবু আশফাক দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডিজেল জব্দ : ব্যবসায়ীকে অর্থদণ্ড দোহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন দোহারে প্রতিপক্ষের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন

দোহার-নবাবগঞ্জে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

‘সবার আগে বাংলাদেশ’ – এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার থেকে নবাবগঞ্জে ৫ কিলোমিটার দীর্ঘ রাস্তায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৬ টায় দোহার উপজেলার পালামগঞ্জ বাজার থেকে নবাবগঞ্জের কলাকোপা কোকিলপ্যারি স্কুল পর্যন্ত এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। স্থানীয় ছাত্র ও তরুণদের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের প্রায় ৬০০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। সুস্থ দেহ ও সুন্দর মন গড়ার প্রচেষ্টায় এমন আয়োজন বলে আয়োজক কমিটি জানান।

রেজিস্ট্রেশন করে ঢাকা-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও ঢাকা জেলা বিএনপি’র সফল সংগ্রামী সভাপতি খন্দকার আবু আশফাক অংশ-গ্রহণ করলে প্রতিযোগিতাটি এক ভিন্ন মাত্রায় রূপ নেয়। তরুণ সমাজের মধ্যে শারীরিক সুস্থতা ও মাদক থেকে দূরে থাকার বার্তা পৌঁছে দেওয়ার জন্য এমন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে খন্দকার আবু আশফাক মনে করেন।

এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেন দেশের দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ান। তার অংশগ্রহণে দৌড়বিদদের মধ্যে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়। প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন মোঃ আল-আমিন, দ্বিতীয় হন সাদ্দাম এবং তৃতীয় স্থান অর্জন করেন রাব্বি। মেয়েদের মধ্যে প্রথম হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্রী ও দেশের দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ান। দ্বিতীয় স্থান অর্জন করেন সীমা আক্তার এবং তৃতীয় হন সাইবা আক্তার।

অনুষ্ঠান শেষে ঢাকা জেলা বিএনপির সভাপতি  খন্দকার আবু আশফাক বিজয়ীদের হাতে মেডেল, ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102