
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, ঢাকা জেলা শাখার দোহার উপজেলা জাসাসের সাধারন সম্পাদক লুৎফর রহমান মাষ্টার।
(৩০ ডিসেম্বর) লুৎফর রহমান মাষ্টার এক শোক বার্তায় বলেন, মহান আল্লাহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক অধিকার আদায়ে এদেশের মানুষকে পথ দেখিয়েছে। জনগণের অধিকারের জন্য ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রামের স্মৃতি নিশ্চয়ই সংরক্ষিত থাকবে। দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে । আজ তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও ঘটনা-বহুল অধ্যায়ের সমাপ্তি ঘটলো।’
মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবার ও বেগম খালেদা জিয়ার অসংখ্য অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাই।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর ২০২৫ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দলের ভেরিফায়েড ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি ও সবার নিকট ওনার বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য দোয়া চাচ্ছি।