সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী কেরানীগঞ্জে কারখানায় আগুন : চলছে দ্বিতীয় দিনের তল্লাশি ”বাংলাদেশে আমরা কেউ সংখ্যালঘু নই, আমরা মানুষ এটাই আমাদের বড় পরিচয়” : খন্দকার আবু আশফাক দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডিজেল জব্দ : ব্যবসায়ীকে অর্থদণ্ড দোহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন দোহারে প্রতিপক্ষের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন

বিএনপি’র নাম করে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজি করলে তাকে আগে ধরা হবে : আমান উল্লাহ আমান

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

বিএনপির নাম করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি করলে তাকে আগে ধরা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

শনিবার (১৪ মার্চ) দুপুরে সাভারের তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঈদুল ফিতর উপলক্ষ্যে দূর্যোগ ব‍্যবস্থাপনার ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তার প্রকল্পের আওতায় অসহায় দুস্থ‍্যদের মাঝে ভিজিএফ চাল বিতরণ-কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি উপস্থিত সকলের প্রতি সে ও তার দল বিএনপিকে বিজয়ী করায় কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সরকারের উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন কর্ম-সূচির কথা উল্লেখ করেন বলে দেশকে উন্নয়ন করতে তার দল দৃঢ় প্রতিজ্ঞ। এ লক্ষ্যে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে মাদক, চাঁদাবাজি, ভূমি দখলকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব‍্যবস্থা গ্রহনের কথা ব‍্যক্ত করেন এবং সবাইকে এ ব‍্যাপারে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি এলাকার বিভিন্ন পয়ঃনিস্কাশন সমস্যার বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের দ্রুত সমাধান করার তাগিদ দেন।

পরে ইউনিয়নের ৫৭২ জন অসহায় ও দরিদ্রদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়।এ সময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102