
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে (দোহার-নবাবগঞ্জ) সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে এ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টায় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঢাকা-১ আসনের সহকারী রিটার্নিং অফিসার মাইদুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার পিএস আক্কাস আলী খান।
আক্কাস আলী বলেন, দলীয় নয়, আপাতত আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সিদ্ধান্ত নেওয়া হবে।