
(২৭ ডিসেম্বর) ঢাকা দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৪ নং ওর্য়াড বিএনপি কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর ইউনিয়ন বিএনপি’র ৪নং ওর্য়াডের সভাপতি মোঃ ফিরোজ আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাঈন উদ্দিনের সঞ্চালনায় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১ আসনের ধানের-শীর্ষ প্রর্তীক মনোনয়ন প্রাপ্ত ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জাকির হোসেন মৃদুল মিঞা, ঢাকা জেলা মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি সাইদুর রহমান খোকা, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক খালেদুজ্জামান জুয়েল, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, দোহার উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মুসারফ হোসেন, যুগ্ম-আহ্বায়ক মাহবুব বেপারী, যুগ্ম-আহ্বায়ক হামিদুল ইসলাম সোহাগ, যুগ্ম- আহ্বায়ক সোহেল রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক-সদস্য শাহদাত হোসেন, মুকসুদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিজান কাজী, সাধারণ সম্পাদক ডাঃ রাজ্জাক, ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক ডলার শিকদার, মুকসুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক শেখ হিরন, বিএনপি নেতা শামীম মোল্লা, মুকসুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল শরীফ -সহ মুকসুদপুর ইউনিয়ন বিএনপি ও অন্যান্য ওর্য়াড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এ সময় খন্দকার আবু আশফাক বলেন, ‘ধানের শীর্ষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়-যুক্ত করলে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নত করা হবে। পদ্মা বেড়ি-বাধ প্রকল্প বাস্তবায়ন করণ।
তিনি আরোও বলেন যে, বিএনপি সরকার ক্ষমতায় আসলে সর্ব প্রথম দোহার-নবাবগঞ্জে গ্যাস লাইনের সংযোগ ব্যবস্থা করা হবে। দোহার-নবাবগঞ্জ উপজেলার বেকারত্ব দূরী-করণ, শিক্ষা ব্যবস্থার মান-উন্নয়ন, রাস্তা-ঘাট সংস্কাকরণ-সহ বিভিন্ন উন্নয়ন-মূলক কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।