শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপি’র হেভিওয়েট যেসব নেতা ‘তারেক রহমানের নেতৃত্বে সব-চক্রান্তের জাল ছিন্ন করা হবে’ : দোহারে এমপি আশফাক ঈদুল আজহায় দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে পশুর হাট প্রচারণার সঙ্গে ভোটের হাওয়া এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর দোহার পৌরসভার কার্যকলাপে বিভাগীয় কমিশনারের ক্ষোভ দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

মুন্সিগঞ্জ-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে (শ্রীনগর-সিরাজদিখান উপজেলা) ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব আলহাজ কে এম আতিকুর রহমান মনোয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি রবিবার বিকাল ৪টার দিকে শ্রীনগর উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিনের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রাব্বানী সোহেল, উপজেলা নির্বাচন অফিসার এম. কে আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীনগর উপজেলা শাখার সভাপতি আলহাজ মাকসুদুর রহমান খান, সাধারণ সম্পাদক আলী আজগর খান রিপন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান শাখার সভাপতি হাজী হানিফ শেখ, সাধারণ সম্পাদক ডাঃ বুলবুল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীনগর শাখার উপদেষ্টা হাজী মো. সাদিকুর রহমান।
এদিন মনোনয়ন ফরম সংগ্রহের পর হাতপাখা প্রতীকের সংসদ প্রার্থী কে এম আতিকুর রহমান সকলের দোয়া কামনা করেছেন। তিনি আরো বলেন, নিরপক্ষ ও শান্তিপূর্ণ ভাবে আসন্ন ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102