সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী কেরানীগঞ্জে কারখানায় আগুন : চলছে দ্বিতীয় দিনের তল্লাশি ”বাংলাদেশে আমরা কেউ সংখ্যালঘু নই, আমরা মানুষ এটাই আমাদের বড় পরিচয়” : খন্দকার আবু আশফাক দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডিজেল জব্দ : ব্যবসায়ীকে অর্থদণ্ড দোহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন দোহারে প্রতিপক্ষের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন

দোহারে তাঁতী সমাবেশে প্রতিশ্রুতি বন্ধ তাঁত শিল্প চালুর ব্যবস্থা নেয়া হবে : খন্দকার আবু আশফাক

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

বিএনপি ক্ষমতায় গেলে দোহার ও নবাবগঞ্জে বন্ধ তাঁত শিল্পকে পুনরায় চালু করে তাঁতীদের পুনর্বাসিত করা হবে বলে তাঁতী সমাবেশে আশস্ত করলেন ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক।

তিনি শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে দোহারের জয়পাড়ায় ‘দোহার নবাবগঞ্জ তাঁতী সমবায় সমিতি”র বাৎসরিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সমিতির সাধারণ সম্পাদক আক্কাস উদ্দিনের সঞ্চালনায় ও মো. শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক এ সভায় তাঁতীদের সাথে কুশল বিনিময় শেষে আশফাক বলেন, রাজধানীর পাশেই দোহার নবাবগঞ্জ উপজেলা ‍দুটিতে এক সময় বিপুল সংখ্যক তাঁতী ছিলো। কালের বিবর্তনে তা হারিয়ে গেছে। অনেকেই পেশা বদল করেছে। আবার কেউ এ পেশা ছেড়ে আর্থিক দৈন্যতায় ভুগছেন। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তাঁতীদের পেশাকে সচল করতে ব্যবস্থা নেয়া হবে।

এসময় তিনি দুই উপজেলায় প্রায় ৭০/৮০ হাজার তাঁতী ভোটারদের কাছে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, বিগত আয়ামীলীগ সরকার আমলে এদেশের তাঁতীরা ব্যবসায় লোকসান হয়ে পথে বসেছে। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে তাঁতীদের রং ও সুতার দাম কমিয়েছে। পরবর্তী সরকার এসে সুদি মহাজনের খপ্পরে ফেলে এ পশোকে নি:স্ব করেছে।

তাই আজ অনেক তাঁতী এ পেশায় নেই। বড় মহাজন ও ফরিয়ারা তাঁদের স্থান দখল করে মেশিনের তৈরী লুঙ্গি ও শাড়ি উৎপাদন করছে। ফলে গ্রামের সাধারণ তাঁতীরা তাঁদের সেই জৌলুস হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছে। বিএনপির চেয়ারম্যান তাঁর ৩১ দফা ঘোষিত কর্মসূচীতে তাঁতীদের পুনর্বাসনের কথা বলেছেন। আশা করি বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের এ সমস্যা সমাধানে কাজ করবেন তারেক রহমান।

এসময় উপস্থিত ছিলেন তাঁতী নেতা হারুনর রশিদ ওসমানী, মোঃ জসীম উদ্দিন, জাসাস নেতা সালাহউদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার খন্দকার প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102