সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে পর্নোগ্রাফি মামলায় আটক ১ সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা : মা-মেয়ে গ্রেফতার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আগামী ৩ মে থেকে একযোগে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী কেরানীগঞ্জে কারখানায় আগুন : চলছে দ্বিতীয় দিনের তল্লাশি ”বাংলাদেশে আমরা কেউ সংখ্যালঘু নই, আমরা মানুষ এটাই আমাদের বড় পরিচয়” : খন্দকার আবু আশফাক দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডিজেল জব্দ : ব্যবসায়ীকে অর্থদণ্ড দোহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন দোহারে প্রতিপক্ষের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন

দোহারে উসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

(৮ জানুয়ারি) দোহার উপজেলা কুসুমহাটি ইউনিয়নের ২নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত শহীদ উসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান হাফেজ আব্দুল ওয়াহাব দোহারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, শহীদ উসমান হাদি আমাদেরকে নিজের জীবনে দিয়ে আন্দোলন ও সংগ্রামের পথ দেখিয়ে গেছেন। হাদি একাই রাজপথে লড়েছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। তিনি এক মুহূর্তের জন্য তিনি থামেননি। আমরা অন্তবর্তী-কালীন সরকারকে জানিয়ে দিতে চাই, হাদি হত্যার বিচারে আপনারা কোনো গড়িমসি করবেন না। হাদি হত্যার ইন্ধন-কারী, পরিকল্পনা-কারী ও অস্ত্রের যোগান দিয়েছিল তাদেরকে জাতির সামনে পেশ করবেন অবিলম্বে। হাদি আন্দোলন সংগ্রামের যে পথ দেখিয়ে গেছেন তার দেখানো পথেই আমরা আগামীতে পথ চলব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জামায়াত নেতা এ.বি.এম. কামাল হোসাইন, দেওয়ান শহিদুজ্জামান, নুর এ আলম ঝিলু, মুস্তাক আহমেদ, মামুনুল ইসলাম, আব্দুর রাজ্জাক-সহ, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী।

এ বিভাগের আরো সংবাদ
 

©2020 All rights reserved. সর্বসত্ব সংরক্ষিত। আলোকিত দোহার 

Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102