
ঢাকা জেলা বিএনপি সভাপতি ও দোহার-নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার আবু আশফাকের পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন কেন্দ্রীয়, জেলা ও দোহার-নবাবগঞ্জ উপজেলা’র নেত্রী-বৃন্দ।

এসময় দোহার উপজেলা বিএনপি’র সভাপতি এস.এম নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, দোহার পৌরসভা বিএনপি’র সভাপতি এস এম কুদ্দুস, সুতারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, দোহার উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মুসারফ হোসেন, ঢাকা জেলা বিএনপি’র সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক এড. আতিকুর রহমান সোহান, জাসাস কেন্দ্রীয় কমিটি’র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি’র সহ-সভাপতি ওয়াহিদুর রহমান বানী-সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।